আর্জেন্টিনা ম্যাচের আগে মেসিকে বিশেষ সম্মান জানাবে কেপ ভার্দের প্রেসিডেন্ট

অবশ্যই পরুন

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়ে আলোচনায় এসেছে কেপ ভার্দে। এবার নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

ম্যাচের আগে কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস জানিয়েছেন, লিওনেল মেসিকে বিশেষ সম্মান জানাতে চান তারা। এ লক্ষ্যে কেপ ভার্দে জাতীয় দলের পক্ষ থেকে মেসিকে ১০ নম্বর জার্সি উপহার দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

এক সাক্ষাৎকারে নেভেস বলেন, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে মেসির প্রতি শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁর ভাষ্য, কেপ ভার্দের মানুষের কাছেও মেসি অত্যন্ত জনপ্রিয় এবং অনেকের কাছে তিনিই বিশ্বের সেরা ফুটবলার।

তিনি আরও বলেন, মেসি ফুটবলের শ্রেষ্ঠত্বের প্রতীক এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার নাম।

এদিকে নিজেদের প্রথম বিশ্বকাপেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে আফ্রিকার দেশটি। এবার তাদের সামনে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কঠিন চ্যালেঞ্জ।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ