রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আয় ও ব্যয়ের সর্বশেষ তথ্য জাতীয় সংসদে তুলে ধরা হয়েছে। সেখানে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে প্রতিষ্ঠানের ব্যয় আয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত বিটিভির মোট আয় হয়েছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সময়ে ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।
প্রদত্ত তথ্য অনুযায়ী, মোট আয়ের বড় অংশ এসেছে বিজ্ঞাপন খাত থেকে। এই সময়ে বিজ্ঞাপন রাজস্ব হিসেবে বিটিভি আয় করেছে প্রায় ৫ কোটি ৭ লাখ টাকা।
সংসদে উপস্থাপিত পরিসংখ্যানে গত কয়েক অর্থবছরের আয়-ব্যয়ের চিত্রও তুলে ধরা হয়। সেখানে দেখা যায়, ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানটির ব্যয় আয়ের তুলনায় অনেক বেশি রয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত প্রতিটি অর্থবছরেই বিটিভির ব্যয় কয়েকশ কোটি টাকায় পৌঁছেছে, যেখানে আয় তুলনামূলকভাবে অনেক কম ছিল।
বিষয়টি নিয়ে সংসদে প্রশ্নোত্তর পর্বে বিটিভির আর্থিক কার্যক্রম ও রাজস্ব আয়ের বিষয়টি আলোচনায় আসে।
ন্যাশনিক্স/এলকে
