২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে কানাডায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে একই মঞ্চে পরিবেশনা করে তিনি দর্শকদের নজর কাড়েন।
শুক্রবার টরন্টোতে কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচের আগে বিশ্বকাপের কানাডা পর্বের উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কানাডার আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান জানানো হয়।
পরে কানাডীয় সংগীতশিল্পী উইলিয়াম প্রিন্স ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্যের সমন্বয়ে বিশেষ পরিবেশনা উপস্থাপন করেন।
বিশ্বকাপ উদযাপনের এই আয়োজনে বলিউড তারকা নোরা ফাতেহি, আন্তর্জাতিক শিল্পী ভেভেড্রিম এবং বাংলাদেশি-আমেরিকান শিল্পী সঞ্জয় পারফর্ম করেন। তাদের পরিবেশনা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
বিশ্বকাপের আয়োজক দেশগুলোর অন্যতম কানাডায় অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠান ফুটবল উৎসবকে আরও বর্ণিল করে তোলে।
ন্যাশনিক্স/এলকে
