মাছরাঙা টিভির ইনস্টাগ্রামে আপলোড পর্ন ভিডিও, হ্যাকিংয়ের দাবি কর্তৃপক্ষের

অবশ্যই পরুন

সংবাদমাধ্যম মাছরাঙা টেলিভিশনের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুই জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রীর চেহারা ব্যবহার করে তৈরি সম্পাদিত পর্নোগ্রাফিক ভিডিওসহ পাঁচটি কনটেন্ট প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার দাবি করেছে টেলিভিশন কর্তৃপক্ষ।

সোমবার দিবাগত রাতে কনটেন্টগুলো আপলোড করা হয়। মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত সেগুলো অ্যাকাউন্টে দৃশ্যমান ছিল বলে জানা গেছে।

আপলোড করা পাঁচটি কনটেন্টের মধ্যে দুটি ভিডিওতে বাংলাদেশের দুই জনপ্রিয় অভিনেত্রীর চেহারা ব্যবহার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত ভিডিও দুটি যথাক্রমে ১ লাখ ৫৫ হাজার ও ১ লাখ ৪৭ হাজার বার দেখা হয়।

প্রথম ভিডিওটিতে ১ হাজার ৩০০টির বেশি রিঅ্যাকশন ও ১ হাজার ১৮১টি মন্তব্য আসে। অন্য ভিডিওটিতে রিঅ্যাকশন পড়ে ১ হাজার ৪০০টির বেশি এবং মন্তব্যের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়।

ভিডিও দুটির মন্তব্যের ঘরে ঘটনাটি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া জানান ব্যবহারকারীরা। moni_5885 নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রশ্ন করা হয়, ‘মাছরাঙা টেলিভিশনে এই পোস্ট কেন?’ Italy_life1989 নামের আরেকটি অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয়, ‘মাছরাঙা টেলিভিশনের তার ছিঁড়ে গেছে নাকি।’ maruf_hOssain_ নামের একটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। তবে একই মন্তব্যে ভিডিওটি আসল বলে মনে হওয়ার কথাও উল্লেখ করা হয়।

এ বিষয়ে মাছরাঙা টেলিভিশনের মাল্টিমিডিয়া ম্যানেজার মাহমুদ রুবেল জানিয়েছেন, তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। এ ঘটনায় তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ