আর্জেন্টিনার প্রেমে ভ্যানচালক সুমন, খরচ করলেন ৫০ হাজার টাকা

অবশ্যই পরুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়ার ১ নম্বর মোড়ে গেলেই চোখে পড়ে আকাশি-সাদা রঙের ব্যতিক্রমী সাজ। সারি সারি আর্জেন্টিনার পতাকা আর পতাকার রঙে সাজানো একটি ভ্যানগাড়ি ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।

এই আয়োজনের নেপথ্যে রয়েছেন ভ্যানচালক সুমন গৌড়। স্থানীয়দের কাছে তিনি বেশি পরিচিত ‘সুমন মেসি’ নামে। দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক হিসেবে এলাকায় পরিচিত তিনি।

বিশ্বকাপ উপলক্ষে নিজের ভ্যানগাড়িকে আর্জেন্টিনার পতাকার আদলে সাজিয়েছেন সুমন। পাশাপাশি এলাকার একটি মোড়ে টাঙিয়েছেন ২০ থেকে ২৫টি বড় আকারের পতাকা। সাজসজ্জা ও রং করার কাজে তার প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানান তিনি।

স্থানীয়দের ভাষ্য, আর্জেন্টিনার খেলা এলেই প্রতি আসরে এমন উৎসবমুখর পরিবেশ তৈরি করেন সুমন। তার ফুটবলপ্রেমের কারণে অনেক বছর আগেই নামের সঙ্গে যুক্ত হয়েছে ‘মেসি’ উপাধি।

পরিবারের সদস্যরা জানান, আর্থিক কষ্টের মধ্যেও প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকে কখনো সরে আসেননি তিনি। সাজসজ্জার জন্য প্রয়োজনীয় অর্থের একটি অংশ ঋণ নিয়েও ব্যয় করেছেন।

সুমন বলেন, ছোটবেলা থেকেই আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি তার বিশেষ টান রয়েছে। সেই ভালোবাসা থেকেই এ আয়োজন করেছেন তিনি। বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য দেখার আশাও ব্যক্ত করেন এই সমর্থক।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ