সাভারে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

অবশ্যই পরুন

সাভারে মাদক মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা আসামিকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে পৌর এলাকার বক্তারপুর মহল্লায় এ ঘটনা ঘটে। হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তারের সময় কয়েকজন ব্যক্তি লাঠিসোটা নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। পরে আরও লোকজন ঘটনাস্থলে যোগ দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। একপর্যায়ে গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নেওয়া হয়।

খবর পেয়ে পুলিশের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

চিকিৎসকদের মতে, আহত দুই পুলিশ সদস্যের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। পলাতক আসামিসহ অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ