বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল। শনিবার রাতে তিনটি দল আলাদা প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে। ফুটবলপ্রেমীদের নজর থাকবে লিওনেল মেসি, নেইমার ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে।
আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবর হলো, ইনজুরি থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অধিনায়ক লিওনেল মেসি। কোচ লিওনেল স্কোলনি জানিয়েছেন, মেসি দলের সঙ্গে অনুশীলন করেছেন এবং প্রস্তুতি ম্যাচে সীমিত সময়ের জন্য মাঠে নামতে পারেন।
হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে গোলপোস্টে পরিবর্তনের পরিকল্পনাও রয়েছে আর্জেন্টিনার। কোচিং স্টাফ বিকল্প গোলরক্ষকদেরও সুযোগ দিতে আগ্রহী।
অন্যদিকে ব্রাজিলের শিবিরে এখনো পুরোপুরি ফিট নন নেইমার। মিশরের বিপক্ষে ম্যাচে তার খেলার সম্ভাবনা কম। কোচ Carlo Ancelotti প্রস্তুতি ম্যাচে কয়েকজন নতুন ও বিকল্প খেলোয়াড়কে পরীক্ষা করে দেখতে পারেন।
পর্তুগাল তাদের শেষ প্রস্তুতি ম্যাচে চিলির মুখোমুখি হবে। কোচ রবার্ট মার্টিনেজ জানিয়েছেন, রোনালদো এই ম্যাচে খেলতে পারেন।
ফুটবলবিশ্বে বিশেষ আলোচনায় রয়েছে মেসি ও রোনালদোর সম্ভাব্য ষষ্ঠ বিশ্বকাপ। বিশ্বকাপের আগে এসব প্রস্তুতি ম্যাচে মূলত তারকাদের ফিটনেস, দলগত সমন্বয় এবং কৌশলগত প্রস্তুতি যাচাই করবেন কোচরা।
ন্যাশনিক্স/এলকে
