রিয়াল মাদ্রিদ শিবিরে সতীর্থদের মধ্যে বিরোধের খবর নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে। দলটির মিডফিল্ডার ভালভার্দে এবং শুয়োমেনিকে ঘিরে ড্রেসিংরুমে উত্তেজনার খবর প্রকাশ্যে আসে।
স্প্যানিশ কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, অনুশীলনের সময় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং এতে ভালভার্দে মাথায় আঘাত পান। এমনকি তাকে আসন্ন এল ক্লাসিকো থেকেও ছিটকে পড়ার খবর ছড়িয়ে পড়ে।
তবে পরে ভালভার্দে নিজেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন। তিনি জানান, অনুশীলনে একটি ঘটনাকে কেন্দ্র করে সতীর্থের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। প্রতিযোগিতার চাপ ও হতাশা থেকে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।
ভালভার্দের ভাষ্য অনুযায়ী, পরবর্তীতে আবার তর্কের সময় ভুলবশত একটি টেবিলে আঘাত লাগায় তার কপালে কেটে যায় এবং এজন্য চিকিৎসা নিতে হয়েছিল।
তিনি স্পষ্টভাবে বলেন, তাদের মধ্যে কোনো হাতাহাতি হয়নি এবং কেউ কাউকে আঘাত করেননি। এ ধরনের খবরকে তিনি অতিরঞ্জিত বলেও ইঙ্গিত দেন।
রিয়াল মাদ্রিদকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে পুরো পরিস্থিতি তাকে কষ্ট দিচ্ছে বলেও মন্তব্য করেন উরুগুইয়ান এই মিডফিল্ডার।
ন্যাশনিক্স/এলকে
