কিছুতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে গোলামির চুক্তি স্বাক্ষর হতে দেব না : সেলিম

অবশ্যই পরুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ‘গোলামির চুক্তি’ স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের কোনো চুক্তি হলে তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আলোচনায় মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে কোনো বিদেশি শক্তির প্রভাবাধীন হওয়ার জন্য নয়। তার ভাষায়, পাকিস্তানের শাসন থেকে মুক্ত হওয়ার পর নতুন করে দিল্লি বা ওয়াশিংটনের অধীনে যাওয়ার প্রশ্নই আসে না।

তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্যিক চুক্তি নিয়েও প্রশ্ন তোলেন। সেলিমের দাবি, ক্ষমতা ছাড়ার বা নির্বাচনের ঠিক আগে এ ধরনের চুক্তি করার উদ্যোগ নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তিনি জানতে চান, এর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য বা গোপন এজেন্ডা ছিল কি না।

সিপিবির সাবেক এই নেতা আরও বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো আন্তর্জাতিক চুক্তি জনগণ মেনে নেবে না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ