হাওরে ডুবে যাওয়া ধান বাঁচাতে মাঠে ছাত্রলীগ, কৃষকের পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছে সংগঠন

অবশ্যই পরুন

সারা দেশে হাওরপ্রবণ অঞ্চলে আকস্মিক পানিতে ধানক্ষেত তলিয়ে যাওয়ার ঘটনায় যখন কৃষকরা চরম বিপাকে পড়েন, ঠিক সেই সময় মাঠে নেমে তাদের পাশে দাঁড়ায় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। ডুবে যাওয়ার আগে দ্রুত ধান কেটে কৃষকদের ঘরে তুলতে সহায়তা করায় সংগঠনটি প্রশংসায় ভাসছে।

জানা গেছে, বিভিন্ন জেলায় ছাত্রলীগের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কৃষকদের জমিতে গিয়ে ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছেন। এতে বিপদে পড়া কৃষকরা বড় ধরনের স্বস্তি পাচ্ছেন। অনেক কৃষকই বলছেন, হঠাৎ এমন সহায়তা তাদের জন্য অপ্রত্যাশিত ছিল।

একজন কৃষক বলেন, “এভাবে কেউ এগিয়ে আসবে ভাবিনি। ছাত্রলীগের ছেলেরা না এলে আমাদের ধান পানিতে তলিয়ে নষ্ট হয়ে যেত। তাদের কারণে আমরা ফসল ঘরে তুলতে পেরেছি।”

কুমিল্লা, ময়মনসিংহ, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলার ছাত্রলীগ ইউনিটগুলো এই কার্যক্রমে অংশ নিচ্ছে। স্থানীয়ভাবে সংগঠনের নেতাকর্মীরা দলবেঁধে কৃষকদের জমিতে গিয়ে ধান কাটার কাজে সহযোগিতা করছেন।

এদিকে, মামলা, হামলা ও গ্রেপ্তারের আশঙ্কা উপেক্ষা করেও কৃষকদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে এসব কার্যক্রমের ভিডিও ও ছবি, যা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে তা কৃষিখাতের জন্য বড় সহায়ক ভূমিকা রাখবে।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ