শাপলা চত্বরেমধ্যরাত থেকে ভোর পর্যন্ত লাশ দেখেনি বিবিসি

অবশ্যই পরুন

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরের ঘটনার সময় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত গুলিতে কোনো মৃত্যুর ঘটনা তিনি দেখেননি বলে জানিয়েছেন তৎকালীন বিবিসি বাংলার প্রধান সাব্বির মুস্তফা।

তিনি একটি টেলিভিশন টকশোতে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সেদিন রাত ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত বিবিসি বাংলার সাংবাদিকরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। ওই সময়ের মধ্যে তারা কোনো গুলির চিহ্ন, রক্তের দাগ বা মরদেহ দেখতে পাননি বলে উল্লেখ করেন।

তার ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে উপস্থিত থাকাকালে কাউকে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে বা মৃত অবস্থায় দেখা যায়নি। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর খবর প্রচারিত হলেও তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতায় সে সময় এমন কিছু চোখে পড়েনি।

তিনি আরও বলেন, বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনে হতাহতের সংখ্যা উল্লেখ করা হলেও নির্দিষ্টভাবে ওই সময়ের ঘটনার তালিকা চাওয়া হলে তা স্পষ্টভাবে উপস্থাপন করা হয়নি বলে দাবি করেন।

এছাড়া তিনি উল্লেখ করেন, ওই দিন এবং এর আশপাশের সময় দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে হতাহতের খবর পাওয়া যায়। তবে শাপলা চত্বরের ওই নির্দিষ্ট সময়সীমায় কী ঘটেছিল, সে বিষয়ে তার বক্তব্য সরাসরি পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে দেওয়া।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ