ঐতিহাসিক ১০ এপ্রিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। ১৯৭১ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়, যা পরে মুজিবনগর সরকার নামে পরিচিতি লাভ করে।
এই সরকার গঠিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর নেতৃত্বে। তাকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। একই সঙ্গে উপরাষ্ট্রপতি হিসেবে নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দীন আহমদ দায়িত্ব গ্রহণ করেন।
সরকার গঠনের এক সপ্তাহ পর, ১৭ এপ্রিল কুষ্টিয়ার তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার একটি আমবাগানে এই অস্থায়ী সরকারের শপথ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ওই স্থানটির নামকরণ করা হয় মুজিবনগর এবং এটিকে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়।
১০ এপ্রিল গঠিত এই সরকারের মাধ্যমে স্বাধীনতা সংগ্রাম একটি সংগঠিত, বৈধ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য রূপ পায়। সরকারের নেতৃত্ব, পরিকল্পনা ও সাহসিকতার ফলে মুক্তিযুদ্ধ ধাপে ধাপে চূড়ান্ত বিজয়ের দিকে অগ্রসর হয়।
অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। অসংখ্য শহীদের আত্মত্যাগ এবং অসংখ্য নারীর ত্যাগের বিনিময়ে বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে।
ন্যাশনিক্স/এলকে
