আ. লীগকে রাজনীতি থেকে এক ফুঁ দিয়ে উড়িয়ে ফেলতে পারবেন না: শরিফুজ্জামান

অবশ্যই পরুন

বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে সহজে সরিয়ে দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক শরিফুজ্জামান শরীফ। তিনি বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ একটি গুরুত্বপূর্ণ ও প্রতিষ্ঠিত শক্তি হিসেবে বিদ্যমান।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। আলোচনায় তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকলেও দলটিকে সম্পূর্ণভাবে অস্বীকার করার সুযোগ নেই। তার ভাষায়, দলটি যেমন নির্দোষ নয়, তেমনি একে হঠাৎ করে রাজনৈতিক অঙ্গন থেকে মুছে ফেলাও সম্ভব নয়।

সাম্প্রতিক নির্বাচনের প্রসঙ্গ টেনে শরীফুজ্জামান শরীফ বলেন, যারা আগে আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেছেন, তারাই আবার নির্বাচনের সময় দলটির কাছেই সমর্থন চাইতে গেছেন। এর মাধ্যমে প্রমাণ হয়, বাস্তব রাজনীতিতে দলটির প্রভাব এখনো বিদ্যমান।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলকে প্রশাসনিক আদেশে নিষিদ্ধ করা সমাধান হতে পারে না। কোনো দলের ভেতরে অপরাধ সংঘটিত হলে, সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার করা উচিত। তবে বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় ফেলে রাজনৈতিক সুবিধা নেওয়া হলে তা জনগণের কাছে স্পষ্ট হয়ে ওঠে।

সরকারের পারফরম্যান্সের ওপরও আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মত দেন তিনি। তার মতে, সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হলে আওয়ামী লীগ আবার শক্তিশালী হয়ে উঠতে পারে।

শেষে তিনি বলেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপি—এই দুই দলই বাস্তবতা। চাইলেই এদের রাজনৈতিকভাবে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ