মার্কিন গোয়েন্দা নথিতে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা ও প্রতিরোধের আহ্বান: এক অকাট্য ঐতিহাসিক প্রমাণ

অবশ্যই পরুন

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৯৭১ সালের ২৬শে মার্চ এক অনন্য, তাৎপর্যমণ্ডিত দিন। এই দিনেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন যা কেবল জাতীয় ইতিহাসেই নয়, আন্তর্জাতিক দলিলেও সুপ্রতিষ্ঠিত সত্য হিসেবে স্বীকৃত। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিক্লাসিফায়েড কূটনৈতিক ও গোয়েন্দা নথিগুলো এই সত্যকে নির্ভরযোগ্যভাবে প্রতিষ্ঠা করে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের আর্কাইভ Foreign Relations of the United States (FRUS)-এর ১৯৭১ সালের ভলিউম (Document 11)-এ উল্লেখ রয়েছে যে, ২৬ মার্চ ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকে সিআইএ পরিচালক Richard Helms বলেন:

“A clandestine radio broadcast has Mujibur Rahman declaring the independence of Bangla Desh.”

অর্থাৎ, একটি গোপন বেতার বার্তায় বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার তথ্য আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যায়।

একইসঙ্গে, মার্কিন গোয়েন্দা সংস্থা Central Intelligence Agency–এর ডিক্লাসিফায়েড নথি President’s Daily Brief for March 26, 1971-এ বলা হয়:

“East Pakistani leader Mujibur Rahman has reportedly called for resistance to ‘the enemy forces at any cost’.”

অর্থাৎ, তিনি যেকোনো মূল্যে শত্রু বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এই আহ্বানটি আসে ২৫ মার্চের বর্বর সামরিক অভিযান “Operation Searchlight” শুরুর পরপরই, যা কার্যত স্বাধীনতা যুদ্ধের সূচনাকে নির্দেশ করে।

ডকুমেন্ট তথ্য (সংক্ষেপে):

🔹 FRUS ডকুমেন্ট

Series: Foreign Relations of the United States (FRUS), 1969–1976, Volume XI: South Asia Crisis, 1971

Document No: 11

Title: Minutes of Washington Special Actions Group Meeting, March 26, 1971

Source: U.S. Department of State Archive

লিংক: https://history.state.gov/historicaldocuments/frus1969-76v11/d11

🔹 CIA ডকুমেন্ট

Document Name: President’s Daily Brief for March 26, 1971

Document Number: CIA-RDP79T00936A009300230001-9

Source: CIA FOIA Electronic Reading Room

লিংক: https://www.cia.gov/readingroom/document/0005992549

সার্বিকভাবে, এই মার্কিন কূটনৈতিক ও গোয়েন্দা দলিলসমূহ প্রমাণ করে যে স্বাধীনতার ঘোষণা ও প্রতিরোধের আহ্বান উভয়ই আন্তর্জাতিকভাবে তাৎক্ষণিকভাবে স্বীকৃত হয়েছিল। ফলে এগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক শক্তিশালী ও নির্ভরযোগ্য প্রামাণ্য ভিত্তি হিসেবে বিবেচিত হয়।

লেখক:

মোঃ তামজিদ কামরান

সাবেক সহ-সম্পাদক 

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ

সাবেক সহ-সভাপতি 

বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ