জুলাই আন্দোলনকে ঘিরে শিক্ষায় কোটা ব্যবস্থা চালু হচ্ছে

অবশ্যই পরুন

গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের সন্তান এবং আহত ও পঙ্গুত্ববরণকারী ‘জুলাই শিক্ষার্থী যোদ্ধা’দের জন্য বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। মঙ্গলবার (ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় শিক্ষামন্ত্রী জানান, সংশ্লিষ্টদের দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যাতে এসব শিক্ষার্থীরা উচ্চশিক্ষা পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ পায়।

এ সময় তিনি বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের কর্মসূচি, ২০২৬-২৭ অর্থবছরের পরিকল্পনা এবং আগামী পাঁচ বছরের শিক্ষা খাতের উন্নয়ন কৌশল নিয়েও আলোচনা করেন।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় দুই লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস বিতরণ করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে প্রাথমিকের সব শিক্ষার্থীর জন্য এ সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এছাড়া এক বছরের মধ্যে প্রাথমিক, কারিগরি, মাদ্রাসা ও স্কুল-কলেজের সব শিক্ষকদের ট্যাব সরবরাহের উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ