সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীকে দেওয়া ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমের পুরোনো কিছু টেক্সট মেসেজের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দুজনের পূর্বের যোগাযোগের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায়, ২০২৮ সালের আগস্ট মাসে সাদিক কায়েম একাধিকবার গোলাম রাব্বানীকে ‘আসসালামু আলাইকুম’ জানিয়ে নিজেকে বিশ্ববিদ্যালয় ও হলের ‘ছোট ভাই’ হিসেবে পরিচয় দেন। তবে এসব মেসেজের কোনো জবাব দেননি গোলাম রাব্বানী।
এ স্ক্রিনশটটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে গোলাম রাব্বানী মন্তব্য করেন, তিনি যেহেতু তাকে ছোট ভাই হিসেবে পরিচয় দিয়েছে, তাই ফান্ডে রাখা ৩ লাখ টাকা খরচ করে ফেলতে পারেন এবং এ বিষয়ে তার আর কোনো দাবি নেই।
স্ক্রিনশটটি প্রকাশ করেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের। পোস্টে তিনি লেখেন, জীবনে কাউকে অবহেলা না করার আহ্বান জানিয়ে বলেন, সময়ের সঙ্গে মানুষের অবস্থান বদলে যেতে পারে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
ন্যাশনিক্স/এলকে
