সিলেটে রাজনৈতিক নেতারা সফরে এসে সাধারণত হযরত শাহজালাল দরগাহ ও হযরত শাহপরান দরগাহ জিয়ারত করেন। তবে এবার সেই প্রথা ভেঙে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা শাহজালালের মাজার প্রাঙ্গণে মিছিল ও স্লোগান দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটিকে মাজারের পবিত্রতা ও আদবের পরিপন্থী বলে মন্তব্য করেছেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ন্যাশনিক্স/একেএ
