খামেনির মৃত্যুর সংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন টিভি উপস্থাপক

অবশ্যই পরুন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে ইরান সরকার।

স্থানীয় সময় রোববার ভোরে রাষ্ট্রীয়ভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগের দিন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানানো হয়েছিল।

খামেনির মৃত্যুর খবরে ইরানজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে তার মৃত্যুসংবাদ পাঠের সময় এক উপস্থাপক আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সরাসরি সম্প্রচারে তাকে কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য দিতে দেখা যায়।

সরকার খামেনির মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, রাষ্ট্রীয় কর্মসূচি সীমিত করা এবং বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক শোকানুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে তার জীবন ও নেতৃত্ব নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হচ্ছে।

খামেনির মৃত্যুর দাবি প্রথমে প্রকাশ্যে আনেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে খামেনির নিহত হওয়ার কথা উল্লেখ করেন। পরবর্তীতে ইরান সরকার তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ