সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন না রুমিন ফারহানা

অবশ্যই পরুন

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত এবং বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি।

মঙ্গলবার দুপুর ১২টা ২২ মিনিটে জাতীয় সংসদের শপথ কক্ষে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর সংসদ সদস্যরাও শপথ নেন। শপথ গ্রহণের দুই মিনিট পর, দুপুর ১২টা ২৪ মিনিটে নবনির্বাচিত এমপিরা শপথপত্রে স্বাক্ষর করেন।

তবে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্ধারিত শপথ পাঠ না করেই দুপুর ১২টা ২৬ মিনিটে শপথকক্ষ ত্যাগ করতে দেখা যায় রুমিন ফারহানাকে।

এদিকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় শুরুতে কিছুটা অনীহা দেখা দিলেও শেষ পর্যন্ত জামায়াতের সদস্যরা শপথ গ্রহণ করেন। তাদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিতরাও শপথ নেন।

এর আগে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির এমপিদের শপথের সময় উপস্থিত থাকতে না পারা ইশরাক হোসেন পরে দ্বিতীয় দফায় অন্যদের সঙ্গে শপথ নেন।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ