দেশ ছেড়েছেন বিসিবি পরিচালক আমিনুল ইসলাম বুলবুল

অবশ্যই পরুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড–এর সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জরুরি প্রয়োজনে অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছেন। দেশ ছাড়ার আগে তিনি বোর্ডের পরিচালকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা পাঠিয়ে সফরের বিষয়টি নিশ্চিত করেন। বিসিবির একাধিক পরিচালকও সংবাদমাধ্যমকে তাঁর বিদেশযাত্রার তথ্য জানিয়েছেন।

পরিচালকদের উদ্দেশে পাঠানো বার্তায় বুলবুল উল্লেখ করেন, তাঁর অনুপস্থিতিতেও সংশ্লিষ্ট কমিটিগুলোর কার্যক্রম যেন স্বাভাবিকভাবে পরিচালিত হয়। তিনি জানান, বিদেশে অবস্থানকালেও দাপ্তরিক প্রয়োজনে অনলাইনে যুক্ত থাকবেন এবং প্রয়োজন হলে সহযোগিতা করবেন।

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে বোর্ডসদস্যদের শুভেচ্ছাও জানান বিসিবি সভাপতি। বার্তায় তিনি আশ্বাস দিয়ে বলেন, খুব শিগগিরই দেশে ফিরবেন।

উল্লেখ্য, বুলবুল দীর্ঘদিন ধরে সপরিবারে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার সাবেক সভাপতি ফারুক আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে তাঁকে বোর্ডের নেতৃত্ব দেয়। পরে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ