রমজানে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে ধোঁয়াশা

অবশ্যই পরুন

পবিত্র রমজান উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। হাইকোর্টের নির্দেশনায় নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার কথা বলা হলেও প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। ফলে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, তারা বাৎসরিক ছুটির একটি তালিকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। ওই তালিকায় রমজান, ঈদুল ফিতর এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ১৯ দিন বিদ্যালয় বন্ধ রাখার প্রস্তাব রয়েছে। তবে এই ছুটির তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বহাল থাকবে কি না বা কোনো পরিবর্তন আনা হবে কি না এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এদিকে সংশ্লিষ্ট মহল বলছে, বিষয়টি নিয়ে শিগগিরই বৈঠক হতে পারে এবং সেখান থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে। ততদিন পর্যন্ত প্রস্তাবিত ছুটির তালিকাই বিবেচনায় রয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ