হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা লাগাকে সঠিক মনে করি না: শিশির মনির

অবশ্যই পরুন

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শিশির মনির বলেছেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহযোগিতা নেওয়াকে তিনি সঠিক মনে করেন না। একজন ব্যক্তির হত্যার বিচার করতে যদি রাষ্ট্রকে তৃতীয় পক্ষের সহায়তা নিতে হয়, তবে তা রাষ্ট্রের দুর্বলতাই প্রকাশ করে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শাল্লা শাহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঐক্য ও সম্প্রীতির সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিশির মনির বলেন, তিনি আশা করেছিলেন বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী নিজ উদ্যোগেই হত্যাকাণ্ডের সব তথ্য-প্রমাণ সংগ্রহ করতে সক্ষম হবে। কিন্তু এই ঘটনায় জাতিসংঘকে আমন্ত্রণ জানানো হয়েছে, যা দেশের বিচারিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। তিনি বলেন, যদি বাংলাদেশ নিজ দেশে একটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে তা দেশের জন্য কোনো ভালো বার্তা নয়।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বর্তমান সময়ে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার মতো কর্মসূচিকে তিনি সমর্থন করেন না। সামনে জাতীয় নির্বাচন থাকায় এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করার সুযোগ সৃষ্টি করতে পারে।

তবে ওইদিন পুলিশের ভূমিকারও সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, পুলিশের যেভাবে হামলা চালানো হয়েছে, সেটাও ঠিক হয়নি। ৫ আগস্টের ঘটনার পরেও পুলিশের আচরণে কোনো শিক্ষা নেওয়ার প্রতিফলন দেখা যায়নি।

শিশির মনিরের মতে, আইনশৃঙ্খলা বাহিনী চাইলে বুদ্ধিমত্তার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারত, কিন্তু তারা তার বিপরীত পথ বেছে নিয়েছে।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ