জম্মু-কাশ্মীর ও আন্দামান-নিকোবর অঞ্চলে ভূমিকম্প

অবশ্যই পরুন

ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে ৪ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। কম্পনের কেন্দ্রস্থল ছিল জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলার পাত্তান এলাকা।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানানো হয়, ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে একই দিনে ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকাতেও ৪ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প সংঘটিত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, আন্দামান ও নিকোবর অঞ্চলের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির অবস্থান ছিল উত্তর অক্ষাংশ ৯ দশমিক ০৩ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ৯২ দশমিক ৭৮ ডিগ্রি।

দুটি ভূমিকম্পেই তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ