বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান উসকানি দিচ্ছে বিসিসিআই ভাইস প্রেসিডেন্টের অভিযোগ

অবশ্যই পরুন

ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘটনায় জটিলতা আরও ঘনীভূত হয়েছে। ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ করলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা প্রত্যাখ্যান করে। এর পর থেকেই বিশ্বকাপ ঘিরে নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তানের সম্ভাব্য অবস্থান।


এই প্রেক্ষাপটে পাকিস্তান বিশ্বকাপ বর্জন করতে পারে কি না—তা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। বিষয়টি নিয়ে সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান মহসিন নাকভি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর সঙ্গে বৈঠক করেন।


বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মহসিন নাকভি জানান, টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ‘শুক্রবার অথবা সোমবারের মধ্যে’ জানানো হবে।


এদিকে, পাকিস্তানের সম্ভাব্য অবস্থান নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। সোমবার ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের (Board of Control for Cricket in India) ভাইস–প্রেসিডেন্ট রাজিভ শুকলা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশকে বিশ্বকাপ ইস্যুতে উসকানি দেওয়ার পেছনে পাকিস্তানের বড় ভূমিকা রয়েছে।


বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা, পাকিস্তানের সম্ভাব্য বর্জন এবং ভারত–পাকিস্তান পাল্টাপাল্টি বক্তব্য—সব মিলিয়ে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনে পড়েছে।

ন্যাশনিক্স এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ