ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে এ ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, আমন্ত্রিত অতিথি হিসেবে কলেজে উপস্থিত হওয়ার সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং একপর্যায়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল কতৃক হামলা চালানো হয় বলে দাবি করা হয়। ঘটনার পর তিনি নিরাপদে স্থান ত্যাগ করেন।
হামলার অভিযোগের পর এনসিপির নেতাকর্মীরা রাজধানীর শান্তিনগর মোড়ে অবস্থান নেন। সেখানে তারা ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করেন।
এ বিষয়ে বিস্তারিত জানাতে ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোট ঢাকা-৮ আসনের প্রধান নির্বাচন পরিচালনা কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। মঙ্গলবার দুপুর ২টায় ফকিরাপুল মোড়ে পারাবত হোটেলের আন্ডারগ্রাউন্ডে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ন্যাশনিক্স/এলকে
