২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে কঠোর অবস্থান নিয়েছে International Cricket Council (আইসিসি)। ভারতে গিয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পথে এগিয়েছে সংস্থাটি।
আজ অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় এ বিষয়ে ভোটাভুটি হয়। সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ অংশ বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দলকে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেন বলে জানা গেছে।
তবে সিদ্ধান্ত কার্যকরের আগে Bangladesh Cricket Board (বিসিবি)-কে শেষবারের মতো আলোচনার সুযোগ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে পরামর্শ করে অবস্থান জানাতে বিসিবিকে এক দিনের সময় বেঁধে দিয়েছে আইসিসি।
সূত্রের বরাতে বিষয়টি জানিয়েছে ESPNcricinfo প্রতিবেদনে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে বিসিবি ইতিবাচক সাড়া না দিলে আইসিসি তাদের সিদ্ধান্ত কার্যকর করতে পারে।
এই পরিস্থিতিতে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।
ন্যাশনিক্স/এলকে
