চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট অঙ্গনে চলমান অস্থির পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ড সূত্রে জানা গেছে।
বিসিবি পরিচালক নাজমুল ইসলামের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য এবং এর জেরে ক্রিকেটারদের বয়কটের অবস্থান তৈরি হওয়ায় বিপিএল চালিয়ে নেওয়ার পরিবেশ অনুকূল নয় বলে মনে করছে বোর্ড। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিকেটাররা যদি বয়কট প্রত্যাহার না করেন, তাহলে টুর্নামেন্ট শুরুর জন্য প্রয়োজনীয় স্বাভাবিক পরিবেশ তৈরি হবে না।
এই প্রেক্ষাপটে বিপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতেই ফ্রাঞ্চাইজিগুলোকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে বিসিবি।
পরিস্থিতির উন্নতি হলে এবং সব পক্ষের মধ্যে সমঝোতা হলে বিপিএলের ভবিষ্যৎ সূচি নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বোর্ডের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।
ন্যাশনিক্স/এপি
