রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনের এক অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ‘সমন্বয়ক’ পরিচয়ধারী এক তরুণকে গালাগালির জেরে মঞ্চ থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছেন আয়োজকরা। শনিবার অনুষ্ঠিত বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন–বিবিসিএফ আয়োজিত সভায় এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক পরিচয় দেওয়া ইব্রাহিম নিরব নামের ওই তরুণ মঞ্চে উঠে বক্তব্য দিতে গিয়ে আয়োজকদের উদ্দেশে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। তিনি অভিযোগ করেন, প্রধান অতিথি উপস্থিত থাকা অবস্থায় তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। তার ভাষায়, “আমি ১০ মিনিট দাঁড়িয়ে ছিলাম, তারপরও আমাকে সুযোগ দেওয়া হয়নি।” গালমন্দ শুরু করতেই আয়োজকদের কয়েকজন দ্রুত মঞ্চে উঠে তাকে ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দেন।
ঘটনায় বিস্ময় প্রকাশ করেন উপস্থিত অতিথি–দর্শকরা। তারা বলেন, সংগঠনের পরিচয় ব্যবহার করে এ ধরনের উশৃঙ্খল আচরণ ও অশ্লীল ভাষা ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ন্যাশনিক্স/জেএফ
