বিমানযাত্রার অবস্থায় নেই খালেদা জিয়া, স্থগিত লন্ডন নেওয়ার সিদ্ধান্ত

অবশ্যই পরুন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো বিমানযাত্রাযোগ্য নয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। ফলে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকা সত্ত্বেও আপাতত তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। চিকিৎসক, পরিবার ও বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনায় জানা যায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ও অস্থিরতা পুরোপুরি কাটেনি, তাই মেডিকেল বোর্ড বিদেশে নেওয়ার মতো “স্থিতিশীল” অবস্থা ঘোষণা করতে পারছে না। হৃদযন্ত্র, ফুসফুস ও অন্য অঙ্গপ্রত্যঙ্গে জটিলতা দেখা দেওয়ায় তার কন্ডিশন ওঠানামা করছে, যা দীর্ঘ বিমানযাত্রাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

মেডিকেল বোর্ড জানায়, যুক্তরাজ্য, চীন ও বাংলাদেশের বিশেষজ্ঞরা একসঙ্গে তার অবস্থা পর্যবেক্ষণ করছেন। শারীরিক অবস্থার উন্নতি ঘটলে এবং ‘ফ্লাইং ফিট’ বিবেচনায় উপযোগী মনে হলে যেকোনো সময় বিদেশ স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে। গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। অবস্থার অবনতি হলে তাকে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১২ সদস্যের বিশেষজ্ঞ টিম তার চিকিৎসা পরিচালনা করছে।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ