নিজ নির্বাচনী এলাকায় গিয়ে জনসাধারণের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। রবিবার দুপুর ১টার দিকে বরিশালের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যারিস্টার ফুয়াদ বক্তব্য দিতে গেলে জনতার একটি অংশ তাকে ঘিরে ধরে এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে ফুয়াদ অভিযোগ করেন, স্থানীয়দের চাঁদা দাবির কারণেই সেতুর কাজ দীর্ঘদিন স্থগিত ছিল। তার এ মন্তব্যের পরই জনতার প্রতিক্রিয়া আরও তীব্র হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে—এমন আশঙ্কায় তিনি দ্রুত গাড়িতে উঠে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করেছে।
ন্যাশনিক্স/এলকে
