তারাগঞ্জে নিজ বাড়িতে গলা কেটে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা

অবশ্যই পরুন

রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবনা রায়কে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার কুশা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

রবিবার সকালে বাড়ির কাজের লোক দীপক রায় প্রতিদিনের মতো ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে মই দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন। সেখানে ঘরের ভেতর পড়ে থাকতে দেখা যায় মুক্তিযোদ্ধা দম্পতির গলাকাটা লাশ।

পুলিশ জানায়, নিহত যোগেশ চন্দ্র রায় স্থানীয় রহিমাপুর বীর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তাদের দুই ছেলে সুবেন চন্দ্র রায় জয়পুরহাটে এএসআই হিসেবে এবং ছোট ছেলে রাজেশ খান্না রায় ঢাকায় পুলিশের দায়িত্বে কর্মরত।

ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন। তারাগঞ্জ থানার এসআই ছাইয়ুম হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যা। তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই জানানো সম্ভব নয়।

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ