গোপালগঞ্জে বস্তাবন্দী গৃহবধূর লাশ উদ্ধার

অবশ্যই পরুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লতিফপুর গ্রামে বস্তার ভেতর থেকে ইতি বেগম (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় বাড়ির পাশের একটি পুকুর থেকে স্থানীয়রা প্রথম বস্তাবন্দী লাশটি দেখে থানায় খবর দেন।

পরিবার জানায়, চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ইতি বেগম। প্রায় তিন বছর আগে তার বিয়ে হয় লতিফপুর গ্রামের লায়েক শেখের ছেলে রাসেল শেখের সঙ্গে। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে প্রায়ই ঝগড়া হতো বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকেই স্বামী রাসেল ও তার পরিবারের সদস্যরা পলাতক।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানান, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে, এবং পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ