ফের বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম

অবশ্যই পরুন

দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ডিসেম্বর মাসের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, সংশোধিত প্রাইসিং ফর্মুলার ভিত্তিতে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ২ টাকা করে সমন্বয় করা হয়েছে। এতে ভোক্তা পর্যায়ে তুলনামূলক সাশ্রয়ী দামে তেল সরবরাহ নিশ্চিত করা যাবে।

নতুন দাম (প্রতি লিটার):

ডিজেল ১০২ টাকা থেকে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে ১২৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা থেকে ১২০ টাকা, কেরোসিন ১১৪ টাকা থেকে ১১৬ টাকা।

মন্ত্রণালয় জানায়, নতুন এই মূল্য ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ