আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে, আল্লাহ আমাকে এরকম মর্যাদা দিয়েছেন: শাহজাহান চৌধুরী

অবশ্যই পরুন

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য শাহজাহান চৌধুরী আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে নিজের পরিচিতি তুলে ধরে সমর্থকদের উদ্দেশে কঠোর ভাষায় সতর্ক করতে শোনা যায়।

ভিডিওতে তিনি বলেন, “আমার নাম শাহজাহান চৌধুরী। আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করিয়েন না। অনেককে শুনতেছি উল্টাপাল্টা বলতেছে খবরদার।”
তিনি আরও দাবি করেন, “আমাকে যারা চেনে না তারা যেন এখনও মাটির নিচে বাস করে। আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন। তাঁর ইচ্ছায় আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে, এমন মর্যাদা তিনি আমাকে দিয়েছেন।”

চট্টগ্রাম জামায়াতের কয়েকজন নেতা নিশ্চিত করেছেন, ১৩ নভেম্বর সাতকানিয়ার চরতি ইউনিয়নের তুলাতলী এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তবে ভিডিওটি সম্প্রতি ভাইরাল হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আরেক অংশে তাকে বলতে শোনা যায়, “চুদুর-বুদুর কইরো না, লুলা হয়ে যাবা। আমি চোখের পানি ফেললে লুলা হয়ে যাবে। ১৮ বছরের মধ্যে ৯ বছর জেল খেটেছি। টাকাপয়সা চাই নাই, ধনদৌলত চাই নাই। আপনাদের দোরগোড়ায় এসেছি শুধু সমর্থন নিয়ে।”

তিনি আরও জানান, সাতকানিয়ার চরতী ইউনিয়নকে তিনি বিশেষ সম্মান করেন, কারণ এটি তার ওস্তাদ মাওলানা মমিনুল হক চৌধুরীর এলাকা। সেখানে দলীয় বিভাজনেরও সুযোগ নেই বলে তিনি দাবি করেন।

এর আগে ২২ নভেম্বর চট্টগ্রাম শহরের জিইসি কনভেনশন সেন্টারে নির্বাচনী দায়িত্বশীলদের এক অনুষ্ঠানে প্রশাসনকে ‘আয়ত্তে আনার’ বক্তব্য দিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সেই বক্তব্যকে কেন্দ্র করে তাকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ