‘আস্থা নেই যে আদালতে, সেখানে লড়ব না: জেড আই খান পান্না

অবশ্যই পরুন

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে আর আদালতে লড়বেন না বলে জানিয়েছেন আইনজীবী জেড আই খান পান্না। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি এই সিদ্ধান্ত জানিয়ে বলেন, যে আদালতের ওপর শেখ হাসিনার নিজস্ব আস্থা নেই, সেই আদালতে তার পক্ষে দাঁড়ানো তিনি প্রয়োজন মনে করছেন না।

তিনি জানান, রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে তার নিয়োগের চিঠি এখনো আনুষ্ঠানিকভাবে হাতে পৌঁছায়নি। চিঠি পাওয়ার পর যথাযথ প্রক্রিয়ায় পদত্যাগের বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

জেড আই খান পান্না ভিডিও বার্তায় আরও জানান, সম্প্রতি তার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে একটি মামলা হয়েছে, এবং তিনি সেই মামলায় আইনগত সহায়তা দিতে আদালতে উপস্থিত হবেন।

এ ছাড়া দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজিব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ