সাবেক এনসিপি নেতা নীলা ইসরাফিল সম্প্রতি একটি ভিডিও বার্তায় জামায়াতে ইসলামীকে একটি ধর্ম ব্যবসায়ী ও সন্ত্রাসমূলক সংগঠন হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, সাধারণ মানুষ কখনো পুরোপুরি এ দলের প্রকৃত স্বভাব বুঝতে পারেনি। প্রথমে মনে হতো তারা ধর্ম নিয়ে শান্তির চিন্তা করছে, কিন্তু বাস্তবে তা নয়।
নীলা বলেন, “হাসিনার মতো নেত্রী জামায়াতের প্রকৃত স্বভাব ভালোভাবে বুঝেছিলেন, এজন্য তাদের দীর্ঘদিন নিষিদ্ধ রাখা হয়েছে। আমি আগে ভাবতাম, কেন কোনো দলকে নিষিদ্ধ রাখা হলো? তারা তো রাজনীতি করার অধিকার রাখে। এখন পুরোপুরি বুঝতে পারছি, কেন তাদের এভাবে নিয়ন্ত্রণে রাখা জরুরি ছিল।”
তিনি আরও মন্তব্য করেন যে, বাংলাদেশ একটি সমৃদ্ধ ও বৈচিত্র্যময় দেশ, যেখানে সব ধর্ম ও সম্প্রদায় মিলেমিশে শান্তিতে বসবাস করে। তাই যে কোনো দল যদি ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করতে চায়, তাদেরকে তিনি ভণ্ড বা মোনাফেক হিসেবে উল্লেখ করেছেন।
নীলা ইসরাফিল বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সাধারণ মানুষ ও নারীর জন্য বিপদজনক হবে। তিনি তুলে ধরেন, এ ধরনের দল বাউল শিল্পী ও সাধারণ মানুষকে হেনস্থা করতে পারে, নারীদের ওপেন স্থানে নিরাপত্তাহীন অবস্থায় ফেলে। তিনি প্রশ্ন তুলেছেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে এমন কার্যকলাপে কীভাবে নিয়ন্ত্রণ বা তদারকি হচ্ছে না।
ন্যাশনিক্স/একেএ
