শিক্ষকদের আন্দোলনের প্রস্তুতি, অনিশ্চয়তায় প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা

অবশ্যই পরুন

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আগামী ৮ ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও, সহকারী শিক্ষকরা ইতোমধ্যেই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। তিনটি প্রধান দাবিতে তারা কর্মসূচি শুরু করবেন। সরকারের পদক্ষেপের উপর নির্ভর করবে, কর্মসূচি স্থগিত করা হবে কি না। শিশু শিক্ষার্থীরা ফের অনিশ্চয়তার মুখোমুখি হতে যাচ্ছে।

‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ জানিয়েছে, আন্দোলনের সময় আহত শিক্ষকদের সুচিকিৎসা ও প্রয়োজনে নিহত শিক্ষিকা ফাতেমা আক্তারের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা জরুরি। শিক্ষিকার মৃত্যু অসুস্থতার কারণে হয়েছে বলে ডেথ সার্টিফিকেটে উল্লেখ আছে। তবে শিক্ষকরা অভিযোগ করেছেন, তিনি পুলিশি সাউন্ড গ্রেনেডে আহত হয়ে মারা গেছেন।

শিক্ষক নেতারা আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সরকারকে আনুষ্ঠানিকভাবে তাদের দাবির কথা জানাবেন। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহবায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ জানিয়েছেন, তিন দফা দাবির দ্রুত বাস্তবায়ন চাইছেন তারা।

শিক্ষকরা জানিয়েছেন, তাদের বেতন গ্রেডের বিষয়টি আগামী রবিবার মন্ত্রণালয়ে উপস্থাপন করা হতে পারে। যদি সরকারের পদক্ষেপ সন্তোষজনক হয়, আন্দোলন স্থগিত করা হবে। অন্যথায় কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি চালু হতে পারে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ