ঘরবাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে: ডিএমপি কমিশনার

অবশ্যই পরুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, পুলিশের ওপর হামলা অব্যাহত থাকলে নাগরিকদের নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।

এর আগের দিন রাত সাড়ে ৮টার দিকে মিরপুরের পল্লবী থানার সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এতে কর্তব্যরত এএসআই নুর ইসলামসহ তিনজন আহত হন। ঘটনাটি পুলিশ বাহিনীর মনোবলে আঘাত হানে বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, “কোনো ধরনের বিস্ফোরক নিক্ষেপ করে পুলিশ সদস্যকে আহত করা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষতি নয়, এতে সমাজও ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের সহিংসতা চলতে থাকলে নিজেদের ঘরবাড়ির নিরাপত্তা নিজেরাই সামলাতে হবে।”

১৬ নভেম্বর জারি করা এক রেডিও বার্তায় নাশকতার উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ বা গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা হলে গুলির নির্দেশ দেওয়ার বিষয়টি নিয়েও কথা বলেন তিনি। কমিশনার জানান, “নাশকতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিধান পুলিশ আইনে রয়েছে। কেউ যদি ককটেল বা আগুন দিয়ে নাশকতা করতে চায়, আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া আছে।”

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ