পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা

অবশ্যই পরুন

রাজধানীর পল্লবীতে গোলাম কিবরিয়া নামে যুবদল–সংশ্লিষ্ট এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সি ব্লক এলাকার পল্লবী থানার পেছনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে পল্লবী সেকশন–১২ এলাকায় একটি হার্ডওয়্যার দোকানে বসে ছিলেন গোলাম কিবরিয়া। ঠিক সেই সময় মোটরসাইকেলে করে তিনজন অস্ত্রধারী এসে দোকানের ভেতরে ঢুকে খুব কাছ থেকে তার মাথা, বুক ও পিঠে একাধিক গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

এ হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পল্লবী থানা পুলিশ।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ