শেখ হাসিনার রায়ের পর মিষ্টি বিতরণে সংঘর্ষ, বাবুগঞ্জে ছাত্রদল কর্মী নিহত

অবশ্যই পরুন

বরিশালের বাবুগঞ্জে শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে আয়োজিত মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রবিউল ইসলাম নামে এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে দাওয়াত পাওয়া না–পাওয়া নিয়ে উত্তেজনা তৈরি হলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে রবিউল ইসলামসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর অবস্থায় তাকে শেবাচিম হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন এবং তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাবুগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে দাওয়াতসংক্রান্ত বিরোধকেই সংঘর্ষের কারণ হিসেবে জানা গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়দের সঙ্গে কথা বলছে এবং ঘটনার তদন্ত চলছে।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ