বাংলাদেশের সাবেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছিলেন তিনি। সম্প্রতি এনসিএল টি-টোয়েন্টির দুই ম্যাচ খেলেই ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান রিয়াদ। ইনজুরি থেকে সেরে উঠতে নিয়মিত রিহ্যাব সেশনও করছিলেন তিনি।
কিন্তু এরই মধ্যে নতুন বিপদে পড়েছেন জাতীয় দলের সাবেক এই তারকা। কয়েকদিন ধরে জ্বরে ভুগে চিকিৎসা করানোর পর জানা যায়, তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন মাহমুদউল্লাহ।
বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, চার দিন ধরে অসুস্থ থাকলেও এখন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী ১-২ দিনের মধ্যেই হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারবেন তিনি।
ন্যাশনিক্স/ এপি
