গুরুতর চোটে আইসিইউতে ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ার

অবশ্যই পরুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে ভয়াবহ চোট পেয়েছেন ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার। সিডনিতে অনুষ্ঠিত ম্যাচ চলাকালে তার বাঁ দিকের পাঁজরে আঘাত লাগে, যার ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়। বর্তমানে তিনি সিডনির একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

শনিবারের ম্যাচে অসাধারণ ফিল্ডিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে। অ্যালেক্স কেয়ারির শট ঠেকাতে ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে দৌড়ে পেছনের দিকে ঝাঁপিয়ে চমৎকার এক ক্যাচ ধরেন আইয়ার। সেই মুহূর্তেই তার বাঁ পাঁজরে প্রচণ্ড আঘাত লাগে। পরে ড্রেসিংরুমে ফিরে ব্যথা তীব্র হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পরীক্ষার পর আইয়ারের অভ্যন্তরীণ রক্তক্ষরণের বিষয়টি নিশ্চিত হয়। সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে তাকে অন্তত দুই থেকে সাত দিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। চিকিৎসকরা জানিয়েছেন, তার সুস্থতার গতি অনুযায়ী সময়সীমা বাড়তে বা কমতে পারে।

ভারতীয় দলের চিকিৎসক দল পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, এবং তার দ্রুত সুস্থতা কামনা করছেন ক্রিকেটপ্রেমীরা।

ন্যাশনিক্স/ এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ