বিমানবন্দর রেলস্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী।
রোববার সকাল ১১টা ৫০ মিনিটের দিকে ডগ স্কোয়াডসহ অভিযান চালিয়ে অস্ত্রভর্তি একটি ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়।
ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘অপারেশন বনলতা’ নামে সেনাবাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করেছে। তবে উদ্ধার করা অস্ত্র ও গুলির সঠিক সংখ্যা এখনো জানানো হয়নি।
রেলওয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে, ব্যাগ থেকে আটটি পিস্তল, ১৪টি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি পাওয়া গেছে। এ ঘটনায় কাউকেই আটক করা সম্ভব হয়নি।
বনলতা এক্সপ্রেস একটি আধুনিক সুবিধাসম্পন্ন ট্রেন, যা শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে ঢাকা ও রাজশাহীর মধ্যে বিরতিহীনভাবে চলাচল করে।
ন্যাশনিক্স/এজে
