আফগান সীমান্ত বন্ধ, পাকিস্তানে টমেটোর দাম ছুঁয়েছে ৬০০ রুপি

অবশ্যই পরুন

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধের পর পাকিস্তানে টমেটোর বাজারে দেখা দিয়েছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন শহরে এখন প্রতি কেজি টমেটোর দাম ৬০০ রুপিতে পৌঁছেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬০ টাকা।

সম্প্রতি সীমান্তে উত্তেজনা দেখা দিলে পাকিস্তান টরখাম ও চমন—দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়। সাধারণত এই পথ দিয়েই আফগানিস্তান থেকে টমেটোসহ দ্রুত নষ্ট হওয়া পণ্য আসত। সীমান্ত বন্ধ থাকায় সরবরাহ হঠাৎ কমে গেছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে।

ইসলামাবাদের এক ক্রেতা জানান, “আগে ১৫০–২০০ রুপিতে টমেটো পাওয়া যেত, এখন একই পরিমাণের জন্য দিতে হচ্ছে তিনগুণ দাম।”

আরেক বিক্রেতা বলেন, “আফগানিস্তান থেকে টমেটো আসা বন্ধ হয়ে গেছে। এখন ইরান, সিন্ধু ও কোয়েটা থেকে সীমিত পরিমাণে আসছে, যা চাহিদা মেটাতে পারছে না।”

পাইকারি ব্যবসায়ীরা জানান, আগে প্রতিদিন ৮০–১২০ ট্রাক টমেটো আফগানিস্তান থেকে প্রবেশ করত, এখন ইরান থেকে মাত্র ১০–১৫ ট্রাক আসছে। ফলে বাজারে ঘাটতি বেড়েই চলেছে।

ইসলামাবাদের মার্কেট কমিটির এক কর্মকর্তা জানিয়েছেন, “সরকার বিকল্প রুট চালুর চেষ্টা করছে। সরবরাহ স্বাভাবিক হলে আশা করা যায় দাম কিছুটা কমে আসবে।”

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ