জুলাই-আগস্টের সহিংসতা, সাবেক সেনা কর্মকর্তা ও স্নাইপার-সংশ্লিষ্টতার অভিযোগে আলোচনায় মেজর রাইয়ান

অবশ্যই পরুন

জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে স্নাইপারের গুলিতে মুগ্ধসহ একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনায় প্রকৃত শুটারদের পরিচয় ও ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ও আলোচনা রয়েছে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত ছিলেন, তা নিয়ে বিভিন্ন সময়ে নানা দাবি সামনে এলেও সুনির্দিষ্ট তথ্য ও তদন্তের ফলাফল নিয়ে এখনো জনমনে কৌতূহল রয়েছে।

এবার এসব আলোচনার মধ্যে নতুন করে উঠে এসেছে সাবেক সেনা কর্মকর্তা মেজর রাইয়ানের নাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক অভিযোগে দাবি করা হয়েছে, তিনি র‍্যাব সদর দপ্তরের অপারেশনস উইংয়ে স্পেশাল ফোর্সের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

অভিযোগে আরও বলা হয়েছে, দায়িত্ব পালনকালে তিনি রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সেখানে মেজর রাব্বিসহ কয়েকজনের নিয়মিত যাতায়াত ছিল এবং মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের আসর বসত বলে অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগের স্বাধীন সত্যতা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি।

একই সূত্রের দাবি, পরবর্তী সময়ে তিনি বাহিনীর চাকরি হারান এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময়ে তাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়োগ দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে।

এ ছাড়া তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ড ও বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে কথিত যোগাযোগ নিয়েও অভিযোগ তোলা হয়েছে। বিশেষ করে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততা এবং দেশের বিভিন্ন রাজনৈতিক ঘটনাকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ সামনে আনা হয়েছে।

জুলাই-আগস্টের সহিংসতায় নিহতদের হত্যার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং অভিযুক্তদের পরিচয় নিশ্চিত করতে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ