কলেজ জীবনে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, দাবি আওয়ামী লীগ নেতা নাসিমের

অবশ্যই পরুন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ কলেজ জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

তিনি দাবি করেন, চট্টগ্রাম কলেজে তাঁরা একই ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সে সময় সালাহউদ্দিন আহমেদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম আরও বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এখন দেউলিয়া হয়ে গেছেন। কখন কী বলছেন, তা নিজেই বুঝতে পারছেন না।

তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় নিয়ে তাঁর এমন দাবি রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিতে পারে।

তবে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের এই দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ