চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলের মোটরসাইকেল মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ৩০টি মোটরসাইকেল ভাঙচুর,m যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ ফটিকছড়ির গোপালঘাট্টা এলাকার কেফায়েত নগরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে যুবদলের একটি মোটরসাইকেল মিছিল কেফায়েত নগর এলাকায় পৌঁছালে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এতে সাধারণ জনতাকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন। এ সময় মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগও করেছেন মিছিলে অংশ নেওয়া বিএনপি নেতাকর্মীরা।
এ ঘটনায় আহত কয়েকজনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকেরা।
