সংকট নিরসনে আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে আহ্বান চরমোনাই পীরের!

অবশ্যই পরুন

আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলকে একসঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। এছাড়া আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা শহরের একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসুন আমরা সবাই বিএনপি,আওয়ামী লীগসহ যতো রাজনৈতিক দল আছে সবাই একসাথে বসি। আমরা এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশের ভালো মন্দের সাথে আমরা জড়িত। আমরা চাই এদেশটা সুন্দর দেশ হবে, সবাই একসাথে কাজ করব এবং সকল ব্যক্তি স্বার্থ পরিহার করব।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ