সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর না করার বিষয়ে বাংলাদেশের কাছ থেকে নিশ্চয়তা চাইতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ছয় ব্রিটিশ রাজনীতিবিদ।
দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের আইনি প্রক্রিয়ার নিরপেক্ষ পর্যালোচনার দাবি জানিয়েছেন তারা।
ব্রিটিশ রাজনীতিবিদরা চান, শেখ হাসিনাকে নির্যাতন, গুম ও রাজনৈতিক সহিংসতা থেকে সুরক্ষা দেওয়ার নিশ্চয়তা দেওয়া হোক। পাশাপাশি দেশে ফেরা, যাতায়াত, আদালতে হাজিরা এবং আটকাবস্থায় শারীরিক হামলার ঝুঁকি থেকে তাকে সুরক্ষিত রাখার বিষয়টিও নিশ্চিত করতে বলেছেন তারা।
এ ছাড়া শেখ হাসিনা যেন তার পছন্দের আইনজীবীর সহায়তা পান, নিজের দণ্ড ও সাজার বিরুদ্ধে চ্যালেঞ্জ করার ন্যায্য সুযোগ পান এবং যেকোনো আটকাদেশের ক্ষেত্রে স্বাধীন বিচারিক পর্যালোচনার সুযোগ পান, সেই আহ্বানও জানিয়েছেন তারা।
চিঠিতে স্বাক্ষরকারী ছয় ব্রিটিশ রাজনীতিবিদ হলেন কনজারভেটিভ পার্টির এমপি বব, ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য চার্লস ট্যানক, স্কটিশ পার্লামেন্টের সদস্য মার্টিন ডে, পল ম্যাকলেনান ও অ্যালান ব্রাউন এবং যুক্তরাজ্যের এমপি সিমাস লোগান।
শেখ হাসিনা দেশে ফেরার জন্য পাসপোর্টের আবেদন করেছেন বলে জানানোর একদিন পরই সংগঠনটির নেতাকর্মীরা দেশব্যাপী বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন।
