হিথ্রোতে ছাত্রলীগের বিক্ষোভ, ভয়ে বিকল্প পথে স্ট্যানস্টেড হয়ে গন্তব্যে নাহিদ ইসলাম!

অবশ্যই পরুন

যুক্তরাজ্য সফরে এসে লন্ডনের হিথ্রো বিমানবন্দরকে ঘিরে প্রতিবাদের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমন দাবি করেছেন যুক্তরাজ্য ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৮টার দিকে তাঁর হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। তাঁর যুক্তরাজ্যে আগমনের খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদ জানাতে যুক্তরাজ্য ছাত্রলীগের নেতাকর্মীরা হিথ্রো বিমানবন্দরে উপস্থিত হন।

ছাত্রলীগের নেতাকর্মীদের দাবি, নাহিদ ইসলাম হিথ্রো বিমানবন্দরে অবতরণ করলেও সেখানকার মূল টার্মিনাল দিয়ে বের না হয়ে পরবর্তী সময়ে স্ট্যানস্টেড বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সেখান থেকে তিনি নিজ গন্তব্যে যান বলে জানা গেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা দাবি করছেন, তাঁদের প্রতিবাদ কর্মসূচির কারণেই নাহিদ ইসলাম হিথ্রো বিমানবন্দর এড়িয়ে বিকল্প পথে গন্তব্যে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে হিথ্রো থেকে স্ট্যানস্টেড বিমানবন্দরে যাওয়ার কারণ এবং এ বিষয়ে নাহিদ ইসলামের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিমানবন্দর পরিবর্তনের ঘটনাটি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ